ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৭:১৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৭:১৭:৪০ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাইশা (১১) নামে আরেক শিশুকে জীবিত উদ্ধার করা হলেও নাফিসা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে। নদীর উত্তাল স্রোত মুহূর্তেই কেড়ে নিয়েছে একটি নিষ্পাপ প্রাণ, আর আরেকটি পরিবারের অপেক্ষাকে পরিণত করেছে সীমাহীন উৎকণ্ঠায়।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার করনাই এলাকার টাঙ্গন নদীর আতাইঘাটে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নাঈম জাবরহাট সরকারপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। উদ্ধার হওয়া মাইশা আব্দুর রশিদের মেয়ে। নিখোঁজ নাফিসা ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে। এসএসসি পরীক্ষা শেষে সে নানাবাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা জানান, তিনজন একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজে নেমে নাঈম ও মাইশাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় নাঈমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইশা বর্তমানে সুস্থ রয়েছে। নিখোঁজ নাফিসাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ব্যাপক অভিযান চালায়। তবে রাত ৯টা পর্যন্ত তল্লাশি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত নেমে আসায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার সকালে পুনরায় অভিযান শুরু করার কথা রয়েছে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। শনিবার দিনের আলোয় আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

 এই ঘটনায় একটি আনন্দময় বেড়ানো মুহূর্তেই পরিণত হলো শোক আর অনিশ্চয়তার গল্পে। একদিকে স্বজন হারানোর আহাজারি, অন্যদিকে নিখোঁজ কিশোরীর ফিরে আসার ক্ষীণ আশায় প্রহর গুনছে দুটি পরিবার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ