ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর...

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন: উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৭:১১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৭:১১:৪৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন: উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন: উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ
ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী রাণীশংকৈল উপজেলা পরিদর্শন করেন।

এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থাপনা ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক কাশিপুর ইউনিয়ন পরিষদ ও ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, ভূমি সংক্রান্ত কার্যক্রম এবং নাগরিক সেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এরপর তিনি উপজেলার ঐতিহ্যবাহী জগদল কাশিপুর রাজবাড়ী পরিদর্শন করে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।পরে মহারাজা উচ্চ বিদ্যালয় এবং সিএস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শতভাগ বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।তিনি বলেন, "শিক্ষাই একটি জাতির উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারে।"অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও সাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান জেলা প্রশাসক।

এদিকে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সরকারি কৃষি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি।পরবর্তীতে রাণীশংকৈল পৌরসভা মার্কেটের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশনা দেন সংশ্লিষ্টদের। দিনব্যাপী পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক ব্র্যাকের আয়োজিত মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সেখানে তিনি ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে তিনি গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার নির্দেশনা দেন, যাতে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেতে পারেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসকের এ পরিদর্শনকে উপজেলার উন্নয়ন কার্যক্রম তদারকি, সরকারি সেবার মানোন্নয়ন এবং শিক্ষা, কৃষি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার