দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০২। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৯ জন।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ১০৭ জনের নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
এতে করে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন। আর মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ জনে।

স্বাস্থ্য ডেস্ক: