ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৮:২৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৮:২৪:০০ অপরাহ্ন
‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ছবি: সংগৃহীত
আবিশ্ব ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী। পর্দায় তাঁর ছবি মানেই ভক্তদের উপচে পড়া ভিড়। সিনেপ্রেমীরা বলেন, তিনি নাকি গোটা একটা প্রজন্মকে প্রেমের ভাষা শিখিয়েছেন। ষাটোর্ধ্ব হওয়ার পরেও তাঁকে দেখে অনুরাগীদের সেই মুগ্ধতায় ভাটা পড়েনি। সেটাই আরও এক বার প্রমাণ করে দিলেন শাহরুখ খান। ২৫ জুন মেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে তাঁকে দেখে অনুরাগিণীর প্রতিক্রিয়া এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে।

সাদা টি-শার্টের উপরে কালো জ্যাকেট, কালো প্যান্ট। হাতে চামড়ার বেল্ট দেওয়া ঘড়ি, চোখে কালো রঙের রোদচশমা, এক কানে দুল। ছিমছাম সাজে উপস্থিত ছিলেন শাহরুখ। তবে তাঁর ব্যক্তিত্বেই যেন অনুরাগীরা আলোকিত হয়ে ওঠেন মুহূর্তে। মঙ্গলুরুর বিমানবন্দর থেকে অনুষ্ঠানে পৌঁছোনোর রাস্তা পর্যন্তও শাহরুখকে নিয়ে মেতেছিলেন অনুরাগীরা। বলিউডের বাদশা মঞ্চে ওঠার পরে সেই উন্মাদনা দ্বিগুণ হয়। মঞ্চ থেকে দর্শকের সঙ্গে কথোপকথন সারেন শাহরুখ। নিজের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পা-ও মেলান। এ সবের মধ্যেই এক অনুরাগিণী দর্শকাসন থেকে শাহরুখকে প্রেমপ্রস্তাব দেন।

ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক অনুরাগী দর্শকাসন থেকে শাহরুখকে দেখে চিৎকার করছেন। অবশেষে তিনি চেয়ারের উপর উঠে চেঁচিয়ে বলতে থাকেন, “আমি তোমাকে ভালবাসি।” প্রথমটায় বলিউডের বাদশা শুনতে পাননি। তখন অনুরাগিণীর হাতে মাইক দেওয়া হয়। মাইকে আবার সেই অনুরাগিণী বলেন, “আমি আপনাকে খুব ভালবাসি। আমার স্বামীর চেয়েও আপনাকেই বেশি ভালবাসি।” এই শুনে প্রথমে হাসেন শাহরুখ। তার পরে চেনা কায়দায় রসিকতা করে তিনি বলেন, “আরে এই কথাটা তো গোপনে বলতে হত।” তার পরে শাহরুখ বলেন, “এটা তো একটা কথা মাত্র। তবে আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। আমি নিশ্চিত, তোমার স্বামীও তোমাকে খুব ভালবাসে। আমি তোমাদের সকলকে খুব ভালবাসি। তোমার স্বামীকেও আমি খুব ভালবাসি। তোমার গোটা পরিবারকে অনেক ভালবাসা। অসংখ্য ধন্যবাদ তোমাদের।”

এই অনুষ্ঠানেই আর এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, “আপনি অভিনেতা না হলে কী হতেন?” এর উত্তরে শাহরুখ বলেন, “আমি মঙ্গলুরুর মতো একটি শহরে থাকতে পারলে খুব খুশি হতাম। হয়তো আমি একজন শিক্ষক হতাম।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩