ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৭:৩৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৭:৩৭:৪৯ অপরাহ্ন
উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক
উপশহর নিউ মার্কেট মসজিদ কমিটি ও মার্কেট কমিটির আমন্ত্রণে উপশহর নিউ মার্কেট এলাকার রাস্তা ও ড্রেন পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার দুপুরে পরিদর্শনকালে মসজিদ ও মার্কেট কমিটির নেতৃবৃন্দ এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের দাবির প্রেক্ষিতে রাসিক প্রশাসক মহোদয় ড্রেন ও রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের ভোগান্তি নিরসন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সব সময় কাজ করে যাচ্ছে। তিনি সংশ্লিষ্টদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় উপশহর নিউ মার্কেট জামে মসজিদ কমিটির পক্ষ থেকে রাসিক প্রশাসক মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপশহর নিউ মার্কেট কমিটির সভাপতি মোঃ জাকির, সেক্রেটারি মোহাম্মদ মঞ্জু, উপশহর নিউ মার্কেট জামে মসজিদ কমিটির সভাপতি এমদাদুল হক রোকন, সাধারণ সম্পাদক কেএএম আনারুল হাসান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়