ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০১:১০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০১:১০:৫৯ পূর্বাহ্ন
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা Times Higher Education (THE) প্রকাশিত Sustainability Impact Ratings 2026-এ স্থান পেয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এবারের মূল্যায়নে রুয়েট বিশ্বব্যাপী ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রমের ওপর ভিত্তি করে প্রতিবছর এই রেটিং প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক Times Higher Education। জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তব ভূমিকা মূল্যায়নের অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে এটি বিবেচিত।

২০২৬ সালের রেটিংসে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে রুয়েট সার্বিকভাবে ৬০.৭ থেকে ৬৬.১ স্কোর অর্জন করেছে। বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়টি মানসম্মত শিক্ষা (SDG 4)-এ ৬৮.৫–৭৪, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন (SDG 6)-এ ৫৮.৭–৬৭.২, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি (SDG 7)-এ ৫৫.৪–৫৯.৮ এবং Partnerships for the Goals (SDG 17)-এ ৪৭.৫–৫৩.৬ স্কোর পেয়েছে।

রেটিংসের ফলাফলে শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নবায়নযোগ্য জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রুয়েটের কার্যক্রমের প্রতিফলন ঘটেছে। টেকসই উন্নয়নকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অর্জন সম্পর্কে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, বৈশ্বিক এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে রুয়েটের ধারাবাহিক কাজের প্রতিফলন এই অর্জন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই প্ল্যাটফর্মে মূল্যায়িত হওয়া রুয়েটের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের আরও অনুপ্রাণিত করবে।

২০২৬ সালের রেটিংসে বাংলাদেশের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবার রুয়েট ও এমআইএসটি স্থান অর্জন করেছে। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

গবেষণা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামাজিক সম্পৃক্ততা ও শিক্ষাদানের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, পরিচ্ছন্ন জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই শিল্পায়ন ও পরিবেশ সংরক্ষণে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ সূচক। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উন্নয়নভিত্তিক প্রকৌশল শিক্ষায় রুয়েটের এই অর্জন দেশের উচ্চশিক্ষা খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান