ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৭:৪২ অপরাহ্ন
নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ সোহাগ আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ নগরীর কয়েরদাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ সোহাগ আলী (৩৬), তিনি নগরীর কয়েরদাড়া গ্রামের মোঃ রজব আলীর ছেলে এবং মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।

আরএমপি সূত্রে জানা গেছে, গত ২১ জুন ভোর রাত পৌনে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলস পট্টি মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী ব্যানারসহ জড়ো হয়ে মিছিল করে এবং বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এতে এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে আসামিদের পরিচয় শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ নগরীর কয়েরদাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহাগ আলীকে গ্রেপ্তার কর হয়। 

আগামীকাল শুক্রবার সকালে গ্রেপ্তার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী।

 
এদিকে, মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএমপি দায়িত্ব পালন করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২