ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ইরাক, সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান!

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:৩৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:৩৮:০৭ অপরাহ্ন
ইরাক, সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান! প্রতিকী ছবি
গত সপ্তাহেই পশ্চিম এশিয়ার নানা দেশে ছড়িয়ে থাকা আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইরান! মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে আমেরিকার সামরিক এবং গোয়েন্দাকর্তাদের উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে। তার পর শনিবার গভীর রাতে (স্থানীয় সময় অনুসারে) ইরানের তিন পরমাণুকেন্দ্রে আকাশপথে হামলা চালায় আমেরিকা। ইরানের সম্ভাব্য হামলার জবাব দিতেই এই পদক্ষেপ কি না, তা অবশ্য স্পষ্ট নয়।

প্রতিবেদন অনুসারে, সরাসরি সংঘাতে না-জড়িয়ে অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলিকে আমেরিকার বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করেছিল তেহরান। গাজায় ইজরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পরেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার মাধ্যমে ইরান ‘ছায়াযুদ্ধ’ চালাচ্ছে বলে অভিযোগ একাংশের। পরিকল্পনা অনুসারে নাকি, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলি ইরাক এবং সিরিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাত। আর হুথি লোহিত সাগর এলাকায় হামলা চালাত।

এই সব কিছুর মধ্যে আমেরিকা যদি ইজরায়েলের পক্ষ নিয়ে হামলা চালাত, তা হলে হরমু প্রণালী ইরান বন্ধ করে দিত বলে ‘খবর’ ছিল আমেরিকার কাছে। সে ক্ষেত্রে আমেরিকার রণতরীগুলি পারস্য উপসাগরেই আটকে পড়ত। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই খবর পাওয়ার পরেই সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় ইউরোপে তিন ডজন (৩৬টি) জ্বালানিবাহী বিমান পাঠায় আমেরিকা। উদ্দেশ্য ছিল আপৎকালীন পরিস্থিতিতে মার্কিন বোমারু বিমানকে জ্বালানি জোগানো।

প্রতিবেদনে ইরানের দুই কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে। সেখানে ওই দু’জন হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। অবশ্য আমেরিকার হামলার পর ইরান পরিকল্পনা বদল কিংবা বাতিল করেছে কি না, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, জর্ডন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পশ্চিম এশিয়ার নানা দেশে সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। মোতায়েন রয়েছে প্রায় ৪০ হাজার সেনা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি