ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১০:২২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১০:২২:৪০ অপরাহ্ন
সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা
রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টির ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৪ জুন) বাজুস রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ প্রশাসকের কাছে এ বিষয়ে একটি লিখিত আবেদনপত্র জমা দেন। প্রশাসক আবেদনপত্র গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

জানা গেছে, গত ১৯ জুন সাহেববাজারের কারুশ্রী জুয়েলার্সে চুরির ঘটনার পর রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানান এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বর্ণপট্টি এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান।
বাজুস নেতৃবৃন্দ জানান, আধুনিক নগর ব্যবস্থাপনা ও অপরাধ প্রতিরোধে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিসি ক্যামেরা স্থাপন হলে সাহেববাজার স্বর্ণপট্টির ব্যবসায়ীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি হবে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাজুস রাজশাহী জেলা শাখার চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম (অপু), সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম (সুইট)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা এ উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের