দুই দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২৬ জুন) রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। সফরকালে তিনি একাধিক সরকারি ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন ভূমিমন্ত্রী। সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
এছাড়া বিকেল ৪টায় রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভূমিমন্ত্রী।
সফরের শেষ দিনে শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন তিনি।

মোঃ মাসুদ রানা রাব্বানী :