ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৫৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৫৮:৩৩ অপরাহ্ন
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি
নেইমারের প্রত্যাবর্তনের মঞ্চটা হতে যাচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যে সে ইঙ্গিত দিয়েছেন। কিন্তু চোট ও দীর্ঘ বিরতির কারণে ছন্দের বাইরে থাকা এই ফরোয়ার্ডকে প্রথম ম্যাচেই কতটা সময় খেলাবেন কার্লো আনচেলত্তি, সেটাই এখন বড় প্রশ্ন। এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা নেইমার জাতীয় দলের হয়েও খেলেননি প্রায় তিন বছর ধরে।

‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে শীর্ষে আছে ব্রাজিল। নকআউট নিশ্চিত না হলেও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তুলনামূলক স্বস্তিতেই নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেই তাই দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকবে নেইমারের ফেরাটাই।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্টির কথাই শুনিয়েছেন আনচেলত্তি, ‘নেইমার প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে, ম্যাচের জন্যও ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে।’

নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় সর্বশেষ চোটে পড়েন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের ম্যাচে চোটে পড়ার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। এখন চোট কাটিয়ে ফেরা ব্রাজিলের ১০ নম্বরকে কতক্ষণ খেলানো হবে, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি আনচেলত্তি।

যদিও আনচেলত্তির কথায় স্পষ্ট, শারীরিকভাবে পুরো ম্যাচ খেলার অবস্থায় আছেন নেইমার, ‘সে ৯০ মিনিটও খেলতে পারে। ভালো অবস্থায় আছে, খুব কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনও ভালো হয়েছে। তাকে নিয়ে আমি খুবই খুশি।’

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিল দলে ফিরছেন নেইমার। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে তাকে। প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর এই ম্যাচ দিয়েই তার ফেরার মঞ্চ প্রস্তুত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি