ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৭:৪৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৭:৪৬:০৩ অপরাহ্ন
দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
দিনাজপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১টি ল্যাপটপ ও ১টি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৪ জুন) মধ্যরাত থেকে বুধবার (২৪ জুন) ভোর পর্যন্ত ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে এবং রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার কশিগাড়ি গ্রামের শাফিউল ইসলাম, শ্রীচন্দ্রপুর গ্রামের নাহিদ
হোসেন (২৬) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর গ্রামের শাহীন মিয়া (২৪) ও রানা মিয়া (২৫)।

বুধবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দীর্ঘদিন যাবৎ একটি চক্র অনলাইনে জুয়া খেলা পরিচালনা করে আসছে। পরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে একজন এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার ১৪নং চতরা ইউনিয়নের কুয়াতপুর হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে, আসামিরা অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন জুয়ার প্লাটফর্ম ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল এবং বিকাশ, নগদ, উপায় ইত্যাদি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে জুয়ার গ্রাহকদের সাথে আর্থিক লেনদেন করত।

তিনি জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৪ ধারা অধীনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়া বা ক্যাসিনোসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী