ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ পীরগঞ্জে দেশের বিশেষজ্ঞ ডাক্তারদের অংশগ্রহনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৭:২৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৭:২৯:০৩ অপরাহ্ন
লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা
নাটোরের লালপুর উপজেলায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে এক সময়ের জনপ্রিয় অর্থকরী ফসল পাট। কয়েক বছর ধরে চাষ কমে গেলেও এবার নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, কম রোগবালাই ও ভালো দামের প্রত্যাশায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাট চাষে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পদ্মার চরাঞ্চলে মোট ৮ হাজার ৬৬৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত মৌসুমের তুলনায় ১ হাজার ৯৫ হেক্টর বেশি। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯১ বেল।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়া, রোগবালাই কম থাকা এবং বাজারে ভালো দামের সম্ভাবনা—এসব কারণে আবারও পাট চাষে ঝুঁকছেন তারা। বড়বড়িয়া গ্রামের কৃষক মো. বেলাল হোসেন জানান, গত দুই মৌসুমে ভালো দাম পাওয়ায় এ বছর পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা করছেন তিনি।

গৌরীপুর গ্রামের কৃষক মো. আল আমিন সজল বলেন, ডিজেলের দাম বেশি হলেও রোগবালাই কম থাকায় উৎপাদন খরচ কিছুটা কমেছে। প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ পাট উৎপাদনের আশা করছেন তিনি।

কচুয়া গ্রামের শরিফুল ইসলাম  বলেন, পাট পরিবেশবান্ধব ফসল হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে। প্রকৃত কৃষকদের মাঝে স্বচ্ছতার সঙ্গে প্রণোদনা বিতরণ, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং বন্ধ পাটকল চালু করা গেলে পাট চাষে আরও গতি আসবে। পাশাপাশি কৃষকদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থাও করার দাবি জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। চলতি মৌসুমে ১ হাজার কৃষকের মাঝে উন্নতমানের পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। এর ফলে আবাদ বেড়েছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আগ্রহও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। ফলে লালপুরে পাট চাষে আবারও সুদিন ফিরবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত