ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই রাউজানে ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’ নওগাঁয় ১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর... ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ করলেন রাশেদ খাঁন বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ: রিজভী বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ

লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৭:২৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৭:২৯:০৩ অপরাহ্ন
লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা
নাটোরের লালপুর উপজেলায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে এক সময়ের জনপ্রিয় অর্থকরী ফসল পাট। কয়েক বছর ধরে চাষ কমে গেলেও এবার নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, কম রোগবালাই ও ভালো দামের প্রত্যাশায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাট চাষে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পদ্মার চরাঞ্চলে মোট ৮ হাজার ৬৬৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত মৌসুমের তুলনায় ১ হাজার ৯৫ হেক্টর বেশি। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯১ বেল।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়া, রোগবালাই কম থাকা এবং বাজারে ভালো দামের সম্ভাবনা—এসব কারণে আবারও পাট চাষে ঝুঁকছেন তারা। বড়বড়িয়া গ্রামের কৃষক মো. বেলাল হোসেন জানান, গত দুই মৌসুমে ভালো দাম পাওয়ায় এ বছর পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা করছেন তিনি।

গৌরীপুর গ্রামের কৃষক মো. আল আমিন সজল বলেন, ডিজেলের দাম বেশি হলেও রোগবালাই কম থাকায় উৎপাদন খরচ কিছুটা কমেছে। প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ পাট উৎপাদনের আশা করছেন তিনি।

কচুয়া গ্রামের শরিফুল ইসলাম  বলেন, পাট পরিবেশবান্ধব ফসল হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে। প্রকৃত কৃষকদের মাঝে স্বচ্ছতার সঙ্গে প্রণোদনা বিতরণ, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং বন্ধ পাটকল চালু করা গেলে পাট চাষে আরও গতি আসবে। পাশাপাশি কৃষকদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থাও করার দাবি জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। চলতি মৌসুমে ১ হাজার কৃষকের মাঝে উন্নতমানের পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। এর ফলে আবাদ বেড়েছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আগ্রহও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। ফলে লালপুরে পাট চাষে আবারও সুদিন ফিরবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫