ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেক্সিকোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে শাকিরা-বার্না বয় বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য ড. ইসরাফিল শাহীন লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ নোয়াখালীতে র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক দক্ষিণ রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার ​চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ৬ গাঁজা গাছসহ মাদক কারবারী গ্রেপ্তার বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা

হতাশা দূর করতে যে দোয়া পড়বেন

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:০৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:০৬:৩৯ অপরাহ্ন
হতাশা দূর করতে যে দোয়া পড়বেন প্রতিকী ছবি
দুনিয়ার জীবনে নিরবচ্ছিন্ন সুখ-সাচ্ছন্দ্য কম মানুষই পায়। জীবনে নানা রকম সমস্যা, সংকট থাকেই। মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে, বিপদ-আপদ আসে। বিভিন্ন রকম দুশ্চিন্তা, হতাশা, আশংকা আমাদের অন্তরকে অস্থির করে রাখে। এ রকম অবস্থায় আল্লাহর স্মরণ, আল্লাহর ওপর ভরসা ও দোয়াই ‍মুমিনের সম্বল।

হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি সকালে ও সন্ধ্যায় সাত বার করে পাঠ করলে দুনিয়া ও আখেরাতের সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সাতবার বলে,

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম

অর্থ: আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার ওপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব।

তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয়ে আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। (ইবনুস সুন্নী ফি আমালিল ইয়াওমি ওয়াল-লাইলাহ: ৭১)

এ দোয়াটিতে আল্লাহর দৃঢ় বিশ্বাস ও ভরসা প্রকাশ পায় যা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। কঠিন বিপদমুহূর্তে এ দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর দুজন নবি; হজরত ইবরাহিম (আ.) এবং আমাদের নবি হজরত মুহাম্মাদ (সা.)। আল্লাহর নবি হজরত ইবরাহিমকে (আ.) তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে, তখন তিনি এ দোয়াটি পড়েছিলেন। আমাদের নবি হজরত মুহাম্মাদও (সা.) এ দোয়াটি পড়েছিলেন, যখন মুসলমানরা ওহুদে বিপর্যয়ের মুখে পড়ে, অনেকে শহিদ হন, এরপর খবর আসে কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। (সহিহ বুখারি: ৪৫৬৩)

ইসলামে যে কোনো অবস্থায় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা আশা হারিয়ে ফেলা নিষিদ্ধ। ইসলামের শিক্ষা হলো, ভালো ও খারাপ সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা করতে হবে। শত প্রতিকুলতার মধ্যেও আশা হারানো যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে শুধু কাফের বা অবিশ্বাসীরাই নিরাশ হয়। আল্লাহ বলেন,

لَا تَایْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللهِ اِنَّهٗ لَا یَایْـَٔسُ مِنْ رَّوْحِ اللهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ.
আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে শুধু কাফেররাই নিরাশ হয়। (সুরা ইউসুফ: ৮৭)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড

নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড