ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৬:৩০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৬:৩০:২৪ অপরাহ্ন
বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত
চীনের বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) দেশটির স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ে পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।
 
১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। 
 
সম্মেলনটিতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।
 
‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।
 
এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
 
আগামীকাল বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। শুক্রবার সাক্ষাৎ করবেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে। সেদিনই দেশে উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক