ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৯:৩৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৯:৩৬:৩৯ অপরাহ্ন
গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে চার মাদকসেবিকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সম্প্রতি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) গোলায় গুড়িপাড়া এলাকায় এই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। অভিযান চলাকালে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত)  মোমিনুল ইসলামসহ গোদাগাড়ী থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গোদাগাড়ী উপজেলার আজিমুদ্দিনের পুত্র কাজিম উদ্দিন (৪৫), মৃত সোহজুদ্দীনের পুত্র এমদাদুল হক (৪০), মুলকি এলাকার শফিকুলের পুত্র শামীম (২১) এবং শাহীনুল আলীর পুত্র শাহাদত ওরফে শাওন (২৫)।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় কাজিম উদ্দিন ও  শাহাদতকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এমদাদুল হক ও  শামীমকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়, যা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।

সাজা পরোয়ানা জারির পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত ৪ জনকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের হেফাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী জিরো টলারেন্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক