ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৯:২১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৯:২১:২৭ অপরাহ্ন
ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ফেনী জেলার ফেনী মডেল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফেনীর ছাগলনাইয়া এলাকা থেকে ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে কয়েকজন মাদক কারবারি গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন।

এ তথ্যের ভিত্তিতে গত ২২ জুন ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী-কুমিল্লা সড়কের বিসিক রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়।

এ সময় বাস থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলো: ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম মুটুয়া (ফুলজান পাড়া) এলাকার মৃত ইয়াছিনের ছেলে মো. নুরুল আলম জানু (৪৫) এবং বাগেরহাটের মোড়লগঞ্জ থানার উত্তর ফুলহাতা এলাকার মো. আব্দুল হাকিম হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদার (৫৫)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ ও ট্রলি ব্যাগ তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।

আটক দুই আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার