ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৯:১০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৯:১০:৪৪ অপরাহ্ন
রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় ৭৪ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া এজাহার নামীয় একজন ও দুই অজ্ঞাতনামাসহ ৩ আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রাহমান মিঠুসহ মোট ৭৪ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে এজাহার নামীয় ১৪ জন ও অজ্ঞাতনামা আসামী রয়েছে ৬০ জন। পুলিশ মামলা দায়ের করার আগে সন্দিগ্ধ একজন এবং মামলা দায়েরের পরে আরও দুই অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- উপজেলার বাজুখলসী গ্রামের ছাত্রলীগ নেতা ও এজাহার নামীয় ৮ নম্বর আসামী শিমুল আহমেদ (৩১), কয়ামাজমপুর গ্রামের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান খোকন (৩০) ও কিসমত গণকৈড় ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাসুদ রানা (৩২)।

দুর্গাপুর থানার এস আই নওশাদ আলী বাদী হয়ে সোমবার এই মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এই মামলায় ৩ আসামীকে গেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২২ জুন ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল এলাকায় ব্রিজের উত্তর পাশে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিল শেষ সটকে পড়ে সবাই।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গণমাধ্যমে প্রচারিত-প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্র পর্যালোচনা করে ঝটিকা মিছিলে অংশ নিয়েছে এমন ১৩ জনকে সনাক্ত করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শরীফ চেয়ারম্যান’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রচার করে মিছিলকারীদের প্ররোচনা, সহযোগিতা ও সমর্থন দেয়ার অভিযোগে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফকে মামলায় আসামী করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদী এস আই নওশাদ আলী মামলা দায়েরের কারণ হিসেবে এজাহারে উল্লেখ করেন, সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফের পরিকল্পনা ও নির্দেশনায় অপর আসামীরা সরকার বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্দেশ্যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান