ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর

একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৮:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৮:৪২:৪৯ অপরাহ্ন
একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের
লালমনিরহাটের আদিতমারীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলিম উদ্দিন (২৬) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এর আগে সোমবার (২২ জুন) স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

গ্রেপ্তার আলিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষক বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষক আলিম উদ্দিন ওই গৃহবধূর বাড়িতে ঢোকেন। এ সময় ওই গৃহবধূকে একা পেয়ে তিনি ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা আদিতমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের পর আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার