রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাত পৌনে ১০টার দিকে শাহমখদুম থানা পুলিশ পবা উপজেলার ভুগরইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আশরাফ আলী (৬২), সে নগরীর পবা উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও মোঃ আবু উমায়ের আকিব (২৪), সে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২ জুন দুপুরে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করে এবং বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়| এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনার মাধ্যমে আসামিদের পরিচয় শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার রাতে শাহমখদুম থানা পুলিশ পবা উপজেলার ভুগরইল গ্রামে অভিযান চালিয়ে মৃত খলিল মোল্লার ছেলে মোঃ আশরাফ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
একই দিন রাত ১০টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকা থেকে মোঃ আবু উমায়ের আকিবকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে মতিহার থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই ব্যক্তি শাহমখদুম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলা মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে এবং ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান মূখপাত্র।

মোঃ মাসুদ রানা রাব্বানী :