ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মায়ানমারে ছ’মাসেই ৭০২ সাধারণ নাগরিককে খুন করেছে সেনা!

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৮:১৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৮:১৩:৪৯ অপরাহ্ন
মায়ানমারে ছ’মাসেই ৭০২ সাধারণ নাগরিককে খুন করেছে সেনা! ছবি: সংগৃহীত
গৃহযুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে জুন্টাসেনার নৃশংসতার নতুন কাহিনি তুলে ধরল জাতিসংঘের রিপোর্ট। তাতে দাবি করা হয়েছে, গত বছরের অগস্টে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে চলতি বছরের জানুয়ারিতে ভোটের ফলপ্রকাশ পর্যন্ত ছ’মাসের সময়সীমার মধ্যে সে দেশের সেনাবাহিনী অন্তত ৭০২ জন অসামরিক নাগরিককে খুন করেছে।

নিহতদের মধ্যে ২২৪ জন মহিলা এবং ১৫৩ জন শিশু বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। বিভিন্ন সূত্র যাচাই করে নিহতদের পরিচয় সম্পর্কেও নিঃসন্দেহ হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ইউএনএইচআরসি) তদন্তকারী দল। সাধারণ নির্বাচনে প্রাক্তন সেনাকর্তা (বর্তমানে মায়ানমারের প্রেসিডেন্ট) মিন আউং হ্লাইং-এর দল জয়লাভ করার পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলেও ওই রিপোর্ট জানাচ্ছে।

সাধারণ নির্বাচনের পরে গত ১০ এপ্রিল মায়ানমারে নতুন সরকার শপথ নিয়েছিল। কিন্তু এক সপ্তাহের মধ্যেই নতুন করে অশান্তির মেঘ জমে ভারতের পড়শি দেশে। রাখাইন প্রদেশে সক্রিয় আরাকান আর্মি এবং চিন প্রদেশে সক্রিয় তাদের সহযোগী জুন্টাবিরোধী নতুন জোট ‘চিন ব্রাদারহুড’-এর শরিক ‘ইয়াও ডিফেন্স ফোর্স’, সাগাইন অঞ্চলে সক্রিয় ‘ইয়াও আর্মি’ এবং ‘মনিওয়া পিপল্‌স ডিফেন্স ফোর্স’ নতুন করে জুন্টাসেনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করে। এর পরে গত দু’মাসে ওই দুই প্রদেশে অসামরিক জনবসতি লক্ষ্য করে জুন্টাফৌজ একাধিক বার বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস’ (ইউএনএইচসিআর)-এর দু’মাস আগের একটি রিপোর্ট জানিয়েছিল, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নৌকায় পালানোর সময় অন্তত ৯০০ জন রোহিঙ্গা শরণার্থী বঙ্গোপসাগরে জলে ডুবে মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন!

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী