ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

রাণীশংকৈলে আমার দেশ এর বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীফকে সংবর্ধনা

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৮:১০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৮:১০:০৬ অপরাহ্ন
রাণীশংকৈলে আমার দেশ এর বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীফকে সংবর্ধনা রাণীশংকৈলে আমার দেশ এর বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীফকে সংবর্ধনা
জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান এবং রংপুর ব্যুরো চীফ বাদশাহ ওসমানীর রাণীশংকৈল আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে রাণীশংকৈল প্রেসক্লাব।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন। রাণীশংকৈল সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ ও সাংবাদিকতা কার্যক্রমে অংশ নিতে আসা দুই সাংবাদিক নেতাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমার দেশ দীর্ঘদিন ধরে পাঠকমহলের আস্থা অর্জন করেছে। বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান ও রংপুর ব্যুরো চীফ বাদশাহ ওসমানী সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তাদের মতো সাংবাদিকদের অনুসরণ করে দেশের গণমাধ্যম আরও শক্তিশালী হবে।

সংবর্ধিত বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান রাণীশংকৈল প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মফস্বল সাংবাদিকতার সামনে বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। একজন সাংবাদিককে আগে নিজের কাছে জবাবদিহি করতে হবে—আমি কী করেছি, কী করছি এবং কেন করছি। তাহলেই সাংবাদিকতার প্রকৃত লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলমযুদ্ধ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে এলাকার মানুষের দুর্ভোগ, সম্ভাবনা এবং উন্নয়নের চিত্র বস্তুনিষ্ঠভাবে সংবাদে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, বালিয়াডাঙ্গী আমার দেশ প্রতিনিধি  রমজান আলী, সিনিয়র সাংবাদিক নুরুল হক, ছবিকান্ত দেব, মাহাবুব আলম, আব্দুল্লাহ আল নোমান ও নাজমুল হোসেন।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও করতোয়া প্রতিনিধি বিপ্লবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক আনিসুর রহমান বাকি, বিজয় রায়, আব্দুল জব্বার, অভিষেক চন্দ্র রায়, মানিক, ফাইদুল, সবুজ, রাকিব ফেরদৌসসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার