ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

গোছা গোছা চুল ঝরে পড়ছে, থালায় রাখুন ৫ খাবার, মজবুত হবে গোড়া

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৮:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৮:০৭:৪৭ অপরাহ্ন
গোছা গোছা চুল ঝরে পড়ছে, থালায় রাখুন ৫ খাবার, মজবুত হবে গোড়া ছবি: সংগৃহীত
আবহাওয়ার খামখেয়ালিপনা বাড়তেই চুল ঝরে পড়ার সমস্যা বেড়ে যায়। এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। বাথরুমের নর্দমা, বালিশের কভার বা চিরুনি ভরে যায় গোছা গোছা চুলে। মরসুমি চুল পড়া একটি সাধারণ ঘটনা। এই সময়ে বাজারের নানা ধরনের তেল, সিরাম বা প্রসাধনীর চাহিদা বেড়ে যায়। কিন্তু সুস্থ চুলের ভিত তৈরি হয় সঠিক পুষ্টি থেকে। যদিও চুল পড়া পুরোপুরি বন্ধ করার কোনও জাদুকাঠি নেই, তবু সঠিক খাদ্যাভ্যাস চুলের স্বাস্থ্য ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চুলের যত্ন শুরু হোক থালা থেকে।

চিকিৎসকদের মতে, এই সময়ে পুষ্টির অভাবই চুলের স্বাস্থ্যকে দুর্বল করে দেয়। আয়রন, ফেরিটিন, প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, ফলিক অ্যাসিড, জ়িঙ্ক, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতিকেই কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তাই কিছু পুষ্টিকর খাবার চুলের গোড়া শক্ত রাখতে এবং নতুন চুল গজানোর প্রক্রিয়ায় গতি আনতে পারে বলে মত চিকিৎসকদের। রইল ৫টির তালিকা-

পালংশাক: এই শাকে ভর্তি রয়েছে আয়রন, ফলেট এবং বিভিন্ন ভিটামিন। আয়রনের ঘাটতি অনেক সময়ে চুল পড়ার একটি কারণ হতে পারে। এই প্রত্যেকটি উপাদান মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। তাই নিয়মিত শাকপাতা খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে।

চিয়া বীজ: চিয়ার ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকের প্রদাহ কমানোর ক্ষমতা রাখে। পাশাপাশি আর্দ্রতা বজায় রাখতে পারে। তার ‌ফলে মাথার ত্বকের শুষ্কতা, চুলকানি, লালচে ভাব কমতে পারে।

আখরোট: স্বাস্থ্যকর চর্বি এবং গুরুত্বপূর্ণ খনিজের দুর্দান্ত উৎস আখরোট। এই পুষ্টিউপাদানগুলি চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে, কিউটিকলগুলি সক্রিয় রাখে এবং মাথার ত্বকের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে চুল গজানোর জন্য মাথার ত্বকে অনুকূল পরিবেশ তৈরি হয়।

পনির: নিরামিষাশী হলে পনিরের উপর ভরসা রাখতে হবে। চুল ভাল রাখতে প্রয়োজনীয় প্রোটিন ও ক্যালশিয়ামের চমৎকার মিশেল এই খাবার। পনিরের উপাদানগুলি চুলের কেরাটিন তৈরিতে সাহায্য করে, যা চুলের স্বাস্থ্যরক্ষার জন্য প্রয়োজনীয়।

তৈলাক্ত মাছ: এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং ভিটামিন ডি। তেলযুক্ত মাছের স্বাস্থ্যকর চর্বি মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। স্যামনের মতো মাছ চুল ঝরে পড়া কমায় এবং ঔজ্জ্বল্য বাড়ায়। পাশাপাশি, প্রদাহ কমানোর ক্ষমতাও রয়েছে এই মাছগুলির, যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত