ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ভাত না খেয়েই ১৩ বছর! সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৪০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৪০:০৪ অপরাহ্ন
ভাত না খেয়েই ১৩ বছর!  সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন ভাত না খেয়েই ১৩ বছর! সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন
সাধারণ বাঙালি পরিবারের প্রধান খাদ্য ভাত ও মাছ। মাছ-ভাতে বাঙালি হিসেবে পরিচিত এই সমাজে ভাত ছাড়া একদিন চলাই যেখানে দুষ্কর, সেখানে দীর্ঘ ১৩ বছর ধরে ভাতের একটি দানাও মুখে তোলেনি নাটোরের সিংড়া উপজেলার পারভেজ নামের ৯ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী।

পারভেজ উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের কৃষক বুদ্দু মোল্লার ছেলে এবং বিয়াশ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

ভাত না খেলেও পুরোপুরি সুস্থ-সবল ও চঞ্চল স্বভাবের পারভেজ প্রতিদিন নিয়ম করে স্কুলে যাচ্ছে, বাবার সাথে সংসারের কাজে সহযোগিতা করছে  স্বাভাবিক অন্য ছেলের মতোই।

​পারভেজের  পরিবার সূত্রে জানাযায়,  জন্মের পর মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবারে তার তেমন রুচি ছিল না। সাধারণত শিশুরা ৬-৭ মাস বয়স থেকে ভাত বা খিচুড়িতে অভ্যস্ত হয়ে উঠলেও পারভেজ তা করেনি।  বয়স যখন ১ বছর, তখন থেকেই ভাতের প্রতি তার তীব্র অনীহা তৈরি হয়। জোর করে মুখে ভাত দিলে সে বমি করে দিত।  বিষয়টি বেশি পরিস্কার হয় তার 'ভাত খাওয়ার' অনুষ্ঠানে। 

​পারভেজের মা পারুল বেগম জানান, ​"শুরুর দিকে আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। জোর করে খাওয়াতে গেলে ও কেঁদে বুক ভাসাতো, বমি করতো। ডাক্তার, কবিরাজ দেখিয়েছি কোনো লাভ হয়নি। এক পর্যায়ে আমরাও হাল ছেড়ে দিয়েছি । এখন সে ভাতের গন্ধ কোন ভাবেই  সহ্য করতে পারে না।"  আমাদের আরো দুটো সন্তান আছে তারা স্বাভাবিক খাবার খায়।

বাবা বুদ্দু মোল্লা জানান, আমরা যখন ভাত খাই তখন সে মুড়ি,  কখনো সবজি, সুজি,  আবার কখনো ফলমুল ,ও দুধ খেয়ে ক্ষুদা নিবারন করে । আমাদের সাথে ভাত খেতে বসে না।  সকালে মুড়ি, দুপুরে সবজি দিয়ে রুটি খায়। রাতের বেলায়  মুড়ি খেয়ে থাকে।  এসব খাবার না থাকলে না খেয়ে থাকে। বিয়ে বাড়ি বা কোন দাওয়াতি অনুষ্ঠানে  গেলে ভাত না খেয়ে শুধু  মাছ মাংস ও সবজি খায়।  ছেলেটাকে নিয়ে খুব বিপদে আছি।

বিয়াশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন জানান,  পারভেজ পড়া লেখা ও খেলাধুলায় সব দিক দিয়েই ভালো। ভাত না খাওয়ার বিষয়টি আমরা জানতাম না। নিয়মিত স্কুল করে এবং  শিক্ষক ও সহপাঠীদের সাথে তার সম্পর্কও  ভালো।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম খোকন জানান, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে এক ধরনের  'ফুড ফোবিয়া (Food phobia) বা কোনো নির্দিষ্ট খাবারের প্রতি তীব্র মানসিক অনীহা বলা যেতে পারে। তিনি আরো জানান, '​মানুষের বেঁচে থাকার জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন ও ভিটামিনের প্রয়োজন। বাঁধন যেহেতু দুধ, সুজি এবং ফলমূল নিয়মিত খাচ্ছে, তাই সেটির মাধ্যমেই তার শরীর প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টি পেয়ে যাচ্ছে।

​তবে দীর্ঘ মেয়াদে শরীরে কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী