ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি শাভুওত উৎসব ঘিরে আল-আকসায় প্রবেশের চেষ্টা, ১৩ ইহুদি তরুণ গ্রেফতার কানের লাল গালিচায় ঐশ্বর্য-আরাধ্যার ঝলক, প্রথমবার অফিশিয়াল রেড কার্পেটে বচ্চন কন্যা ধর্ষণের সময় তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ধর্ষক এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী ‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ত্রে প্রদাহ, বদহজম! সুস্থ থাকতে ৫টি খাবার অদলবদল করতে পারেন কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষের ঘোষণা প্রধানমন্ত্রীর ‘কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না’: কর্ণ জোহর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ চট্টগ্রামে কাভার্ট ভ্যানে বিশেষ চেম্বারে লুকানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ, আটক ১

নাটোরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:৫০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:৫০:৫৯ অপরাহ্ন
নাটোরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ প্রতিকী ছবি
নাটোরের লালপুরে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে ভুক্তভোগী জাহানারা খাতুন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিকেলে দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের অন্তঃসত্তা স্ত্রী জাহানারা খাতুন পদ্মা জেনারেল হাসপাতালে ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে ভর্তি হয়। পরে রাত পৌনে ৯ টার দিকে জাহানারার প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালের নার্স ও আয়া ডেলিভারি করানোর চেষ্টা করেন।

রাত ১০টার দিকে নার্স ও আয়া মিলে সন্তান প্রসব করান। এরপরই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। সেই সময় চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রদান করতে ব্যর্থ হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক শিশুটিকে রাজশাহীতে রেফার্ড করেন।

পরদিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। পরে শিশুটির দাফনকার্য সম্পাদন করে রোববার বিকেলে নিহত শিশুর স্বজনরা হাসপাতালে এসে চড়াও হন। এ সময় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ গা ঢাকা দেয়।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, নবজাতকের মৃত্যুর অভিযোগে চিকিৎসক, নার্স ও পদ্মা জেনারেল হাসপাতালের মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এ সময় বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার