ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৩৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৩৬:৫৫ অপরাহ্ন
নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকায় একটি বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ মো. শাহিন হোসেন ওরফে জনি (৪৫) নামে এক চোরকে আটক করেছে চন্দ্রিমা পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ৭টায় কেটি এগ্রোভেট লিমিটেডে কর্মরত অফিস সহায়ক নূহাশ আল-মাহিম তার ব্যবহৃত বাইসাইকেলটি প্রতিষ্ঠানের নিচতলায় কেচি গেটের ভেতরে রেখে কর্মস্থলে যোগ দেন। পরে দুপুর আনুমানিক ১টার দিকে একই প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার মো. আল আমিন অফিসে প্রবেশের সময় দেখতে পান, এক অপরিচিত ব্যক্তি গেট খুলে বাইসাইকেলটি নিয়ে রাস্তার ওপারে যাওয়ার চেষ্টা করছেন। সন্দেহ হলে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বাইসাইকেলটি অন্য একজনের বলে দাবি করলেও কিছুক্ষণ পর নূহাশ আল-মাহিম ঘটনাস্থলে এসে বাইসাইকেলটি নিজের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় শাহিন হোসেন জনিকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন-রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১ নম্বর গলি এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. শাহিন হোসেন ওরফে জনি (৪৫)।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং চোরাইকৃত একটি লাল রঙের দূরন্ত ব্র্যান্ডের বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মো. আল আমিন বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক