ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:২৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:২৪:২১ অপরাহ্ন
লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
নাটোরের লালপুরে লাইসেন্স প্রাপ্তি, নবায়ন ও প্রশাসনিক জটিলতা নিরসন সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে লালপুর উপজেলা ইট প্রস্তুতকারি ভাটা মালিক সমিতি।

এ সময় সংবাদ সম্মেলন শেষে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বিক্ষোভ মিছিল করেন ইট প্রস্তুতকারি ভাটা মালিকদের সংগঠনের নেতা কর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ইট প্রস্তুতকারি ভাটা মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন,  লালপুর উপজেলার অর্থনীতি অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থানে ইট ভাটাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে। উপজেলার ৪২টি ইট ভাটায় হাজার হাজার শ্রমিক, কাঁচামাল সরবরাহকারী,  ক্ষুদ্র ব্যবসায়ী এবং তাদের পরিবারগুলো ইটভাটা থেকে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু প্রশাসনিক জটিলতা,  কাঁচামাল সংগ্রহে প্রতিবন্ধকতা সহ লাইসেন্স নবায়নে হয়রানির কারণে ২২টা ইটভাটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি ইটভাটাগুলোও বন্ধের উপক্রম। আমরা সরকারের সকল নির্দেশনা মোতাবেক ইটভাটা চালু রাখার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।

এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইট প্রস্তুতকারি ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম ময়েন, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, সদস্য সাকিব আহমেদ, ইকবার হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়