ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:১৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:১৭:২১ অপরাহ্ন
গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এক ভিডিও পোস্ট করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে বার্তা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন বার্তা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানব পুঁজিবাদ, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রচেষ্টার উপর নিবদ্ধ করা হয়েছে।

মিয়ানমারের পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তারা রোহিঙ্গা সংকট সংক্রান্ত উন্নয়নসহ মিয়ানমারের পরিস্থিতির ওপর মনোযোগ নিবদ্ধ করেছেন এবং সকল স্টেকহোল্ডারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ প্রচেষ্টা অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোই সবচেয়ে ভালো সমাধান উল্লেখ করে রোহিঙ্গা সম্প্রদায় ও মালয়েশিয়াকে দৃঢ়ভাবে সাহায্য করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতিকে তিনি সাধুবাদ জানান।

আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়নের ওপর মতবিনিময় প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এর জন্য সংলাপ, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি ধারাবাহিক পদ্ধতির প্রয়োজন।

দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম জানান, আর্থিক উন্নয়ন ও উভয় দেশের মানুষের মঙ্গলের জন্য সহযোগিতার এখনও অনেক সম্ভাবনা রয়েছে।

তিনি বিশ্বাস করেন, এই চুক্তি মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করবে এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য আরও সুযোগ উন্মুক্ত করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা