মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, ‘আর কোনো নৌ অবরোধ ছাড়াই’ হরমুজ প্রণালী খোলা থাকবে।
তবে প্রয়োজন হলে ‘ব্যবস্থা নেয়ার জন্য’ সব জাহাজ প্রস্তুত অবস্থায় থাকবে বলেও জানিয়েছেন ট্রাম্প। খবর আল জাজিরা’র।
তিনি আরও দাবি করেন, ইরান ‘সম্পূর্ণ এবং সর্বসম্মতভাবে সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক কর্মসূচি পরিদর্শন’ করতে দিতে রাজি হয়েছে।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যদি তারা (ইরান) এতে সম্মত না হতো, তাহলে আর কোনো আলোচনা হতো না।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের জন্য মুক্ত করা অর্থ এবং নিষেধাজ্ঞা শিথিলকরণের আওতায় দেয়া তহবিল বিশেষ এসক্রো হিসাবের মাধ্যমে সংরক্ষণ করা হবে, যা ‘যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’ থাকবে।
তার ভাষ্য অনুযায়ী, ওই অর্থ শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও চিকিৎসা-সামগ্রী কেনার জন্য ব্যবহার করা যাবে। এর মধ্যে মার্কিন কৃষকদের উৎপাদিত ভুট্টা, গম ও সয়াবিনও অন্তর্ভুক্ত থাকবে।
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে তার বক্তব্যের বিভিন্ন অংশ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আল জাজিরা

আন্তজার্তিক ডেস্ক