ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:০৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:০৮:৪৬ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮) রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আরসিসিআইর নেতৃবৃন্দ তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় তাঁরা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি রাজশাহীর ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে জেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরসিসিআইর সভাপতি মো. হাসেন আলী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক গোলাম সাকলাইন ইকো, রেজাউল করিম, মো. ফরহাদ হোসেন, আহসান হাবীব, শাহ মো. মইনুল হোসেন চৌধুরী, মো. হাসিবুল আলম, সহকারী সচিব ইয়াসিন হোসেন মিলন এবং সদস্য ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম।

শুভেচ্ছা স্মারক গ্রহণ শেষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) আরসিসিআইর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হলে রাজশাহীর অর্থনীতি অধিক গতিশীল হবে। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে।

”তিনি আরও বলেন, রাজশাহীর টেকসই উন্নয়ন,বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জেলা পরিষদ ব্যবসায়ী সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা