ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ানমারে ছ’মাসেই ৭০২ সাধারণ নাগরিককে খুন করেছে সেনা! রাণীশংকৈলে আমার দেশ এর বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীফকে সংবর্ধনা গোছা গোছা চুল ঝরে পড়ছে, থালায় রাখুন ৫ খাবার, মজবুত হবে গোড়া তেলাপিয়ার ছালই ব্যান্ডেজ, তাতে সারবে দগদগে পোড়ার ক্ষত! ভ্রান্ত ধারণাই পুরুষদের স্কিন কেয়ারে বড় বাধা ভারতের তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিক, নিহত ৯ মহিলা শ্রমিক! চোখেই ধরা পড়বে লিভারের রোগ! কোন কোন পরিবর্তনে সতর্ক হওয়া দরকার? রইল ৩ লক্ষণ একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসা শিক্ষকের নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভাত না খেয়েই ১৩ বছর! সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৫৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৫৮:৫৫ অপরাহ্ন
‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী
আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষকে গবেষণার জন্য ঢাকার মিরপুরে অবস্থিত মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ স্থানান্তর করা হয়েছে।

রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে বিএলআরআইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে গবেষণা ও পর্যবেক্ষণের জন্য একটি ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে আছেন মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব।

বিএলআরআই কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মহিষটিকে ১৪ থেকে ২১ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময়ে তার স্বাস্থ্য পরীক্ষা, রোগমুক্ত অবস্থা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ করা হবে। এরপর গবেষণার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির অস্বাভাবিক চুল ও চেহারার কারণে এটি আলোচনায় আসে এবং একপর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নামকরণ করা হয়।

পরবর্তীতে মালিকানা হস্তান্তরের মাধ্যমে মহিষটি কেরানীগঞ্জের জিনজিরায় নেওয়া হয়। কোরবানির ঈদকে কেন্দ্র করে বিভিন্ন হাতবদলের পর শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে মহিষটিকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করে প্রথমে কেরানীগঞ্জ থানায় এবং পরে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়।

এবার গবেষণার উদ্দেশ্যে সেটিকে সাভারের সাভার এলাকায় বিএলআরআইতে নেওয়া হলো, যেখানে এর স্বাস্থ্য ও বৈশিষ্ট্য নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার