ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে শিশু আদিব আহনাফ হত্যা রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি মায়ানমারে ছ’মাসেই ৭০২ সাধারণ নাগরিককে খুন করেছে সেনা! রাণীশংকৈলে আমার দেশ এর বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীফকে সংবর্ধনা গোছা গোছা চুল ঝরে পড়ছে, থালায় রাখুন ৫ খাবার, মজবুত হবে গোড়া তেলাপিয়ার ছালই ব্যান্ডেজ, তাতে সারবে দগদগে পোড়ার ক্ষত! ভ্রান্ত ধারণাই পুরুষদের স্কিন কেয়ারে বড় বাধা ভারতের তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিক, নিহত ৯ মহিলা শ্রমিক! চোখেই ধরা পড়বে লিভারের রোগ! কোন কোন পরিবর্তনে সতর্ক হওয়া দরকার? রইল ৩ লক্ষণ একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসা শিক্ষকের নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভাত না খেয়েই ১৩ বছর! সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের

রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৫৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৫৮:০৮ অপরাহ্ন
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
আগামী ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নাগরিক সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দিতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিশুর মৃত্যুর ঝুকি কমাতে ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্নে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

ওরিয়েন্টশন সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইনের সার্বিক তথ্য উপস্থাপন করেন। সভায় জানানো হয়, ২৮ জুন রাসিকের ব্যবস্থাপনায় ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ক্যাম্পইন চলাকালীন ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত ক্যাপসূল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১শ ১৩জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২শ ৮২ জন শিশুসহ সর্বমোট ৬৬ হাজার ৩শ ৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, রামেক হাসপাতাল শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ শাহিদা ইয়াসমিন, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক কস্তুরী আমিনা কুইন ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম।

রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার আরিফুল হকের সঞ্চালনায় সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম, সমাজসেবার উপ-পরিচালক মোছাঃ হাসিনা মমতাজ, রাসিকের সচিব মোঃ সোহেল রানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক নুর আকতার জান্নাতুল ফেরদৌস, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-পরিচালক শিউলী রানী বসু, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সিটি হাসপাতালের ডাঃ তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ রাসিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শিশু আদিব আহনাফ হত্যা রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

রাজশাহীতে শিশু আদিব আহনাফ হত্যা রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি