ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

প্রতিশোধ কতটা তীব্র হবে ঠিক করবে সশস্ত্র বাহিনী: জাতিসংঘে ইরান

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:৪১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:৪১:১৩ অপরাহ্ন
প্রতিশোধ কতটা তীব্র হবে ঠিক করবে সশস্ত্র বাহিনী: জাতিসংঘে ইরান ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র একটি বানোয়াট ও অযৌক্তিক অজুহাতে ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ চাপিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

রোববার (২২ জুন) জাতিসংঘ সদর দফতরে নিরাপত্তা পরিষদে ইরানের ডাকা জরুরি বৈঠকে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট আগ্রাসনের’ বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে।
 
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপেই যুক্তরাষ্ট্র ‘অযথা ও ব্যয়বহুল’ যুদ্ধে জড়িয়েছে বলেও মন্তব্য করেন ইরানি প্রতিনিধি।
 
তিনি জানান, ইরানের পক্ষ থেকে ‘যথাযথ জবাব কখন, কীভাবে এবং কতটা দেয়া হবে’ তা দেশটির সশস্ত্র বাহিনী ঠিক করবে।
 
ইরাভানি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দোষারোপ করে বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ‘আরেকটি ব্যয়বহুল ও ভিত্তিহীন যুদ্ধে’ টেনে এনেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’।
 
ইরাভানি আরও বলেন, ইসরাইল এক ‘মিথ্যা ও প্রতারণামূলক গল্প’ ছড়িয়েছে যে, ইরান ‘পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে’।
 
তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা ও কিছু পশ্চিমা দেশ যেমন ফ্রান্স ও যুক্তরাজ্যের নীরবতা, দ্বিচারিতা ও সহযোগিতা সমানভাবে নিন্দনীয়।
 
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনে এই আহ্বান জানান তিনি।
 
এদিকে নিরাপত্তা পরিষদের এই বেঠকে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। 

রাশিয়ার প্রতিনিধি আমেরিকার হামলাকে দায়িত্ব জ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। চীনের প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইনের সস্পষ্ট লঙ্ঘন।
 
অন্যদিকে ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে আবারও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন-ইরান যদি ‘আবার মহান’ হতে না পারে, তাহলে কেন সেই শাসনব্যবস্থা বদলানো হবে না?


রোববার ট্রাম্প লিখেছেন, ‘'শাসন পরিবর্তন' শব্দটা রাজনৈতিকভাবে সঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করে তুলতে না পারে-তাহলে পরিবর্তন আসবে না কেন???’
 
পোস্টের শেষে তিনি লেখেন, ‘MIGA!!!’-অর্থাৎ ‘Make Iran Great Again’। তার বিখ্যাত স্লোগান ‘Make America Great Again’ বা MAGA-র অনুসরণে এই নতুন সংক্ষিপ্ত রূপ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি