ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

মাদারীপুরে ফাঁকা বাসায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা শ্বশুরের

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৪২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৪২:৩০ অপরাহ্ন
মাদারীপুরে ফাঁকা বাসায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা শ্বশুরের মাদারীপুরে ফাঁকা বাসায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা শ্বশুরের
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এক পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুর মো. আলিউল্লাহ (৫৮) এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, আলিউল্লাহর ছেলে মো. রাসেল সম্প্রতি বরিশালের গৌরনদী উপজেলার এক নারীকে বিয়ে করেন। চাকরির কারণে রাসেল বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে শ্বশুর আলিউল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সরাসরি পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ভুক্তভোগী নারী ঘরে একা থাকাকালে আলিউল্লাহ তার কক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর মা গণমাধ্যমকে বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার শ্বশুর বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কয়েকবার ধর্ষণের চেষ্টাও করেছে। ঘটনার পর মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক