ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার মায়ানমারে ছ’মাসেই ৭০২ সাধারণ নাগরিককে খুন করেছে সেনা! রাণীশংকৈলে আমার দেশ এর বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীফকে সংবর্ধনা গোছা গোছা চুল ঝরে পড়ছে, থালায় রাখুন ৫ খাবার, মজবুত হবে গোড়া তেলাপিয়ার ছালই ব্যান্ডেজ, তাতে সারবে দগদগে পোড়ার ক্ষত!

রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৩৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৩৭:০৮ অপরাহ্ন
রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের ন্যায় রাজশাহী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এবারের ক্যাম্পেইনে রাজশাহী জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে জেলার ৩ লাখ ৩ হাজার ১১৭ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জেলা পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলার প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে ১০টি স্থায়ী কেন্দ্র এবং ইপিআই কার্যক্রমের আওতাভুক্ত ১ হাজার ৭৭৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭৮৮টি কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে মাঠপর্যায়ে ৩ হাজার ৫৭৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।

সভায় বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ বিকাশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে ভিটামিন ‘এ’ ঘাটতির কারণে শিশুদের নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিলেও সরকারের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে।

তারা বলেন, এখনও অনেক প্রত্যন্ত এলাকার অভিভাবক ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন নন। তাই একটি শিশুও যেন এই সেবা থেকে বাদ না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি সম্পূর্ণ নিরাপদ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, কোনো শিশু বাদ পড়লে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে বের করে কর্মসূচির আওতায় আনা হবে। ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সুষম খাবার সম্পর্কে সচেতন করাও অন্যতম উদ্দেশ্য।

তিনি অভিভাবকদের কোনো ধরনের গুজব বা কুসংস্কারে কান না দিয়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান এবং ক্যাম্পেইনের ব্যাপক প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার