ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে শিশু আদিব আহনাফ হত্যা রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি মায়ানমারে ছ’মাসেই ৭০২ সাধারণ নাগরিককে খুন করেছে সেনা! রাণীশংকৈলে আমার দেশ এর বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীফকে সংবর্ধনা গোছা গোছা চুল ঝরে পড়ছে, থালায় রাখুন ৫ খাবার, মজবুত হবে গোড়া তেলাপিয়ার ছালই ব্যান্ডেজ, তাতে সারবে দগদগে পোড়ার ক্ষত! ভ্রান্ত ধারণাই পুরুষদের স্কিন কেয়ারে বড় বাধা ভারতের তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিক, নিহত ৯ মহিলা শ্রমিক! চোখেই ধরা পড়বে লিভারের রোগ! কোন কোন পরিবর্তনে সতর্ক হওয়া দরকার? রইল ৩ লক্ষণ একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসা শিক্ষকের নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভাত না খেয়েই ১৩ বছর! সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের

রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৩৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৩৭:০৮ অপরাহ্ন
রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের ন্যায় রাজশাহী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এবারের ক্যাম্পেইনে রাজশাহী জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে জেলার ৩ লাখ ৩ হাজার ১১৭ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জেলা পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলার প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে ১০টি স্থায়ী কেন্দ্র এবং ইপিআই কার্যক্রমের আওতাভুক্ত ১ হাজার ৭৭৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭৮৮টি কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে মাঠপর্যায়ে ৩ হাজার ৫৭৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।

সভায় বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ বিকাশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে ভিটামিন ‘এ’ ঘাটতির কারণে শিশুদের নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিলেও সরকারের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে।

তারা বলেন, এখনও অনেক প্রত্যন্ত এলাকার অভিভাবক ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন নন। তাই একটি শিশুও যেন এই সেবা থেকে বাদ না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি সম্পূর্ণ নিরাপদ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, কোনো শিশু বাদ পড়লে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে বের করে কর্মসূচির আওতায় আনা হবে। ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সুষম খাবার সম্পর্কে সচেতন করাও অন্যতম উদ্দেশ্য।

তিনি অভিভাবকদের কোনো ধরনের গুজব বা কুসংস্কারে কান না দিয়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান এবং ক্যাম্পেইনের ব্যাপক প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শিশু আদিব আহনাফ হত্যা রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

রাজশাহীতে শিশু আদিব আহনাফ হত্যা রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি