ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৮:১৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৮:১৬:৩২ অপরাহ্ন
রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির আওতায় গঠিত স্বপ্নসারথি কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী হয়েছে।

সোমবার (২২ জুন) উপজেলার চোপড়া গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন স্বপ্নসারথি কিশোরীকে সফলতার স্মারক হিসেবে গ্র্যাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে দলের মধ্যে থেকে ৩ জনকে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩০টি সেশনের মাধ্যমে কিশোরীরা আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও জীবনদক্ষতা বিষয়ে প্রশিক্ষণ ও শিখন কার্যক্রমে অংশ নেয়। এ সময় কিশোরীরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরে।

স্বপ্নসারথি দলের সদস্যরা বলেন, এ কার্যক্রম তাদের বাল্যবিবাহের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে, আত্মবিশ্বাসী হয়ে উঠতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়নে নতুন করে অনুপ্রেরণা পেয়েছে বলেও জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুকুল রায়, ব্র্যাক সেলপ কর্মসূচির কর্মকর্তা ছানোয়ার কবির, কমিউনিটি অর্গানাইজার অ্যামি রাণী রায়, সহকারী শিক্ষক আখতারুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক নসরতে খোদা রানা, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, সাংবাদিক ফাইদুল ইসলাম, কিশোরী আনিসা জাহান, মীম আক্তার, স্বপ্নাসহ স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।

শেষে উপস্থিত ব্যক্তিরা কিশোরীদের স্বপ্ন বাস্তবায়নে পরিবার ও সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ