ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৭:৫৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৭:৫৩:০৭ অপরাহ্ন
ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু
ডোনাল্ড ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! বক্তা আর কেউ নন, স্বয়ং সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর এই মন্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে যে, ট্রাম্প এবং নেতানিয়াহুর বন্ধুত্বে ফাটল আরও চওড়া হয়েছে।

প্রসঙ্গত, আমেরিকার আপত্তি সত্ত্বেও লেবাননে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে আমেরিকা-ইরান শান্তিচুক্তি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ লেবাননে সংঘাত থামানোর বিষয়টিও চুক্তিতে রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার একটি সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি যা বলবেন, ইজরায়েল তা-ই করবে। ট্রাম্পের কথায়, “আমাকে ওরা (ইজরায়েল) খুবই সম্মান করে। আমি যেমন বলব, ওরা তেমনটাই করবে।” ট্রাম্পের আশা ছিল যে, তাঁর কথাতেই লেবাননে হামলা চালানো বন্ধ করবে ইজরায়েল। বাস্তবে তা হয়নি।

রবিবার ট্রাম্পের ওই মন্তব্য নিয়ে নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমেরিকায় বলা হয় যে, আমি যা বলি, প্রেসিডেন্ট (ট্রাম্প) তা-ই করেন। আবার ইজরায়েলে বলা হয় উনি (ট্রাম্প) যা চান, আমি তা-ই করি। এর কোনওটাই সত্য নয়।” একই সঙ্গে নেতানিয়াহু জানান যে, তিনি এবং ট্রাম্প— দু’জনেই স্বাধীন দেশের নেতা। সে ক্ষেত্রে উভয়েরই উভয়ের সার্বভৌমত্বকে সম্মান জানানো উচিত বলে জানান তিনি।

ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তাদের ধারাবাহিক হানায় অন্তত পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-র অভিযোগ। এরই মধ্যে আমেরিকার গোয়েন্দা বাহিনীর একটি রিপোর্টের উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা হলেও লেবাননে আপাতত হামলা চালিয়ে যাবে তেল আভিভ! ওয়াশিংটনের তরফে জানানো হয়েছিল, ইরানের সঙ্গে শান্তিচুক্তির শর্তের অংশ হিসাবেই শুক্রবার বিকেল ৪টেয় (স্থানীয় সময়) থেকে ইজরায়েল এবং হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইজ়রায়েল সরকার এবং হিজ়বুল্লাও তাতে সম্মতি জানিয়েছিল। কিন্তু রাত গড়াতেই ইজ়রায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় স্থলপথে হামলা চালায়। আরব সালিম, দেইরের মতো জনপথে গোলাবর্ষণ করা হয়। শনিবার ভোরে নাবাতিয়েহ এলাকার অসামরিক বসতি অঞ্চলে হয় ড্রোন হামলা।

এই আবহে নেতানিয়াহু বুঝিয়ে দিলেন মিত্ররাষ্ট্র হলেও আমেরিকার কথায় তাঁরা সামরিক সিদ্ধান্ত নেবেন না। সে ক্ষেত্রে আমেরিকা-ইরান শান্তি সমঝোতা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার