ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৭:৪৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৭:৪৬:৩৩ অপরাহ্ন
হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের
যুদ্ধবিধ্বস্ত ইরানের ফুটবলারদের শান্তির বার্তা। বেলজিয়ামকে রুখে নজরকাড়ার পর সাজঘরে তাঁরা রেখে গিয়েছেন বিশেষ বার্তা। হাতে লেখা চিঠিতে আবেগঘন এক বার্তায় ইরানের ফুটবলারেরা বিদায় জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসকে।

বিশ্বকাপ খেলতে এসে নানা বাধার সম্মুখীন হয়েছে ইরান। চিঠিতে সেই প্রতিবন্ধকতা, আমেরিকা-ইজরায়েলের যৌথ বাহিনীর হামলার কথা লেখা হয়েছে। আবার লস অ্যাঞ্জেলেসের উষ্ণ অভ্যর্থনার কথাও লিখেছেন ইরানের ফুটবলারেরা। বেলজিয়াম ম্যাচের পর ইরানের ফুটবল সংস্থাই চিঠিটি প্রকাশ্যে এনেছে।

আবেগঘন বার্তায় ইরানের ফুটবলারেরা লিখেছেন, ‘‘হাজার বছরের পুরনো পারস্যই আজকের আধুনিক ইরান। আমাদের আত্মা হারিয়ে যায়নি। আতিথেয়তার জন্য ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস। আমরা গর্ব নিয়ে এসেছিলাম। সম্মানের সঙ্গে লড়াই করেছি। মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি। এই ১৮০ মিনিট যাঁরা সব কিছু দিয়ে আমাদের সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ।’’ চিঠিতে সব শেষে লেখা হয়েছে, ‘‘সমস্ত জাতির মধ্যে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক।’’

নীল কালিতে লেখা চিঠির মাঝে লাল কালিতে হ্যাসট্যাগ দিয়ে লেখা হয়েছে ১৬৮ এবং মিনাব। মনে করিয়ে দেওয়া হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকার সামরিক হামলায় মিনাবে ১৬৮ জন স্কুল পড়ুয়ার মৃত্যুর কথা। বিশ্বকাপের গ্রুপ পর্বে সোফি স্টেডিয়ামে ইরানের আর কোনও খেলা নেই। সিয়াটলে গ্রুপের শেষ খেলবে ইরান। সেই ম্যাচে প্রতিপক্ষ মিশর। নকআউট পর্বে উঠতে হলে মহম্মদ সালাহদের হারাতে হবে।

আমেরিকার কঠোর অভিবাসন নীতির জন্য ভিসা পেতে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে ইরানের দলকে। দলের নির্ভরযোগ্য ফুটবলার মেহদি তোরাবিকে বিশ্বকাপের মধ্যেই ভিসা নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। বিশ্বকাপের আগেই নিরাপত্তার বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অ্যারিজ়োনা থেকে শিবির সরিয়ে নিয়ে যেতে হয়েছিল মেক্সিকোর তিজুয়ানায়। প্রথম ম্যাচ খেলার পর দু’ঘণ্টার মধ্যে ইরান দলকে আমেরিকা ছাড়ার নির্দেশও দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপ খেলতে এসে এমন নানা হেনস্থা নিয়ে হতাশাও প্রকাশ করেছেন ইরানের কোচ আমির ঘালেনই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত