ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৭:০১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৭:০১:৫৩ অপরাহ্ন
গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট
রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে নিজ বাড়ি থেকে আয়শা বেগম (৫০) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর ঘরে থাকা নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (২১ জুন) রাতে উপজেলার ১ নম্বর সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়শা বেগম স্থানীয় বাসিন্দা মো. মফিজুল হকের স্ত্রী।

নিহতের স্বামী মো. মজিজুল ইসলাম বলেন, আমি ও আমার বড় ছেলে সকালে গাছ চিড়াতে বেরিয়ে যাই। সারাদিন আর বাসায় আসিনি। সন্ধ্যায় বাসায় এসে কাঠ রেখে গোসল সেরে বাড়িতে ফিরে ঘর অন্ধকার দেখতে পাই। পরে ঘরের বাতি জ্বালিয়ে আমার স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখি। প্রথমে সে ঘুমিয়ে আছেন মনে করেছিলাম, কিন্তু কাছে গিয়ে দেখতে পাই, তার মাথা রক্তাক্ত এবং তিনি মারা গেছেন। এ ছাড়া আলমারি ভাঙা অবস্থায় ছিল। সম্প্রতি গরু বিক্রির প্রায় ৩ লাখ টাকা আলমারিতে রাখা হয়েছিল, যা আর পাইনি।

তিনি আরও বলেন, সোহাগ ও ওমর নামের দুইজন ব্যাক্তির আমাদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল। আমরা সন্দেহ করছি ঘটনার সাথে তারা জড়িত থাকতে পারে।

নিহতের ভাইপো মো. রাজীব ইসলাম ও মো. রফিকুল ইসলাম জানান, আমরা সকালে যে যার মত কাজে যাই। সন্ধ্যার পর খবর পেয়ে আমরা ফুফুর বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার মরদেহের পাশে একটি রক্তমাখা ভাঙ্গা ইট ও একটি হাতুড়ি ছিল। 

সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়। এসময় নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।

সুবলং পুলিশ ফাড়ির সহকারি সাব ইন্সপেক্টর মো. বাদল দেওয়ান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার