ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:৫৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:৫৮:৫৫ অপরাহ্ন
গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে ফাইল ফটো
প্রাকৃতি দেখতে দেখতে গাড়িতে লম্বা সফর সব সময়েই উপভোগ্য। কিন্তু আনন্দের মুহূর্ত বিষাদে পরিণত হতে পারে যদি আচমকা কোনও বিপদ ঘটে যায়, হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়েন। পড়ে গিয়ে চোট লাগতে পারে, আবার ঘটে যেতে পারে দুর্ঘটনাও। কখন, কোন পরিস্থিতি তৈরি হয় আগাম জানা সম্ভব না হলেও, প্রস্তুতি রাখা জরুরি। হাতের কাছে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বিমার কাগজ রাখা যতটা জরুরি, ততটাই জরুরি মেডিক্যাল কিটও।

সামান্য একটু কেটে-ছড়ে গেলে বা অল্প আঘাত লাগলে তা সামাল দেওয়ার জন্য ‘ফার্স্টএড কিট’ থাকে গাড়িতে। তবে ‘মেডিক্যাল কিট’ তার চেয়েও বেশি কিছু। পরিস্থিতি জটিল হলে, কেউ গুরুতর অসু্স্থ হয়ে পড়লে কাজে আসবে মেডিক্যাল কিট। বিশেষত সঙ্গে শিশু এবং বয়স্ক মানুষ থাকলে মেডিক্যাল কিট সঙ্গে রাখা বেশি জরুরি।

অ্যান্টিসেপ্টিক ওয়াইপস, গজ, ব্যান্ডেজ: রোমাঞ্চক সফরের পরিকল্পনার আগে গাড়িতে রাখা প্রয়োজন মেডিক্যাল কিট। কী কী থাকবে এতে, এক সাক্ষাৎকারে পরামর্শ দিলেন মুম্বই নিবাসী চিকিৎসক দিব্যা গোপাল। কাটা-ছড়ার জন্য সঙ্গে রাখা দরকার অ্যান্টিসেপটিক লোশন। সুবিধার জন্য অ্যান্টিসেপ্টিক ওয়াইপসও রাখা যায়। তা দিয়ে ক্ষতস্থান সহজে পরিষ্কার করে নিতে পারবেন।

রাখা দরকার তুলো, গজ, ব্যান্ডেজ এবং ব্যান্ডএড। গাড়িতে ছোটখাটো দুর্ঘটনা হতেই পারে। হাত-পায়ের হাড়ে চোট লাগতে পারে। মাথা ফেটে যেতে পারে। তখন দরকার হবে তুলো এবং ক্ষতস্থান শক্ত করে বাঁধার জন্য বড় কাপড়ের ব্যান্ডেজ।

ওষুধ: লম্বা সফর মানে ধকলও যথেষ্ট। বিশেষত যিনি গাড়ি চালাবেন তাঁর যদি মাথা ব্যথা, হজমের সমস্যা হয়, পরিস্থিতি জটিল হতে পারে। প্যারাসিটামল, মাথা ধরার ওষুধ, বাম, ব্যাথানাশক স্প্রে, হজমের ওষুধ, বমির ওষুধ সঙ্গে রাখা প্রয়োজন।

ওআরএস, জল: দিনভর হইহই করার সময় জল খাওয়ার কথা মনে থাকে না। তা ছাড়া, রোদ মাথায় নিয়ে এদিক-ওদিক ঘোরাঘুরি করলে বা পাহাড়ে চড়লে জলশূন্যতার ভয় থাকতেই পারে। সঙ্গে পানীয় জল এবং ওআরএস রাখা জরুরি। খুব গরমে সফর করলে এক বার করে ওআরএস খেয়ে নেওয়া যেতে পারে।

কোন কোন ওষুধ: বেশি উচ্চতার জায়গায় বেড়াতে গেলে, অক্সিজেনের অভাব হতে পারে। অক্সিজেন ক্যান সঙ্গে রাখা ভাল। ছোট অক্সিজেন ক্যন বহনযোগ্য, ব্যবহার করাও সুবিধাজনক। শ্বাসকষ্ট শুরু হলে প্রাথমিক ধাক্কা সামলাতে সাহায্য করবে। পাশাপাশি, চিকিৎসকের পরামর্শ নিয়ে অধিক উচ্চতাজনিত স্থানে যাতে শ্বাসকষ্টের সমস্যা না হয়, সে জন্য ওষুধ, ইনহেলার সঙ্গে রাখতে হবে।

বয়স্কদের জন্য: সঙ্গে বয়স্কেরা থাকলে রোজের ওষুধ বাদ দিয়ে আরও জরুরি ওষুধ সঙ্গে নেওয়া প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তা সঙ্গে রাখা দরকার। বয়স্কদের জন্য সেঁক দেওয়ার সরঞ্জাম, ডায়াবিটিসের রোগী থাকলে অতি অবশ্যই গ্লুকোজ সঙ্গে রাখতে হবে।

শিশুর জন্য: শিশু থাকলে তার জন্য প্রয়োজনীয় ওষুধ আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। কোনও কোনও শিশুর হাঁপানি বা অ্যালার্জির সমস্যা থাকতে পারে। প্রয়োজনীয় ইনহেলার, ওষুধ সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। শিশুর জন্য ওয়াইপস, জল রাখতে হবে।

সঠিক ব্যাগ: ওষুধপত্র রাখা প্রয়োজন জল নিরোধক শক্তপোক্ত ব্যাগে। অতি অবশ্যই তা যেন থাকে হাতের কাছে।

কাঁচি, ছুরির মতো ছোটখাটো জিনিসও বিপদের সময় কাজের হয়ে ওঠে। ওষুধের প্যাকেট কাটা, সিল খোলার কাজে প্রয়োজন হয়। সেগুলিও সঙ্গে রাখুন।

প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ বা বাক্সে ভরা মেডিক্যাল কিট কিনতে পাওয়া যায়। সেগুলি সরাসরি কিনতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার