ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:৫৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:৫৬:৩৭ অপরাহ্ন
নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার
নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগে কথিত কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় টুরিস্ট পুলিশ এবং নওগাঁ জেলা পুলিশের পাহাড়পুর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, ঐতিহাসিক এই পর্যটন কেন্দ্রে আসা এক বিদেশি পর্যটককে হেনস্তা ও উত্ত্যক্ত করছিলেন ওই কনটেন্ট ক্রিয়েটর। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

​এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। এখানে আগত যেকোনো পর্যটককে কেউ যদি কোনোভাবে হেনস্তা বা হয়রানি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

​নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাহাড়পুরের ভাবমূর্তি বজায় রাখতে আগামী দিনগুলোতেও এমন তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার