ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে বাল্যবিয়ে দেবার অভিযোগ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:৩১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:৩১:৪৬ অপরাহ্ন
তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে বাল্যবিয়ে দেবার অভিযোগ প্রতিকী ছবি
রাজশাহীর তানোরে এক ইউপি সদস্যর (মেম্বার) বিরুদ্ধে বাল্যবিয়ে দেবার অভিযোগ উঠেছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীর রেজিস্ট্রি ছাড়াই বাল্যবিয়ে দেয়া হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) রাতৈল গ্রামে এই ঘটনা ঘটেছে।

এখবর ছড়িয়ে পড়লে অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা ইউপি সদস্য মেজর ও তাহাসেনকে আটক করে আইনের আওতায় নিয়ে আশার দাবি করেছেন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন সংলগ্ন টপার  কোচিং সেন্টার থেকে ছেলে মেয়েকে আটক করে জনসাধারণ। তাদের আটকের পর ইউনিয়ন পরিষদে (ইউপি) সালিশ হয়। ইউপির প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে মেজর এবং ইউপি সদস্য তাহাসেন আলী সালিশ বসায়। কিন্ত্ত সালিশে ছেলের পক্ষ নিয়ে এক তরফা রায় দেয়া হলে ওই স্কুলছাত্রী ছেলে শিশির মাহমুদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেন।এঘটনায় প্যানেল চেয়ারম্যান মেজরের নির্দেশে রাতৈল গ্রামের বাসিন্দা ইউপি সদস্য তাহাসেন আলী, মুখলেস ও জয়নাল মিলে শুক্রবার রাতে তাদের বিয়ে দেয়। তবে মেয়ের বয়স না হওয়ার কারণে কাজী বিয়ে রেজিস্ট্রি করেননি।

জানা গেছে,উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামের দুলাল হোসেনের পুত্র শিশির মাহমুদ (১৮) ইউপির স্কুল পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।গত বৃহস্পতিবার টপার কোচিং সেন্টারে প্রেমলীলায় মত্ত অবস্থাতে তাদের স্থানীয়রা আটক করেন। 

স্থানীয়রা জানান, ছেলের পিতার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ঘটনা ধাঁমাচাপা দেয়ার চেষ্টা করা হয়। সালিশের সময় ইউনিয়ন পরিষদে মেয়ের মা কান্না করতে করতে এসে ন্যায় বিচারের দাবি করে ব্যর্থ হয়। কিন্তু ওই স্কুল ছাত্রী নানা কারণে বাধ্য হয়ে বিয়ের দাবিতে অনশন করে।

এবিষয়ে জানতে চাইলে চাঁন্দুড়িয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য রাতৈল গ্রামের তাহাসেন জানান, মেয়ে বিয়ের দাবিতে অনশন করে। তাকে কোনভাবেই বাড়িতে পাঠানো যায়নি। এজন্য উভয় পরিবারের পরামর্শে এক লাখ ৫০ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেয়া হয়।

বিয়ে রেজিষ্ট্রি হয়নি কেন জানতে চাইলে তিনি জানান, মেয়ের বিয়ের বয়স হয়নি এজন্য কাজী বিয়ে রেজিষ্ট্রি করেননি। শুধু গ্রামের ইমামকে দিয়ে কালেমা পড়ানো হয়েছে। বয়স হয়নি কিভাবে বিয়ে হয় প্রশ্ন করলে উত্তরে জানায় কোনো উপায় ছিল না।

এবিষয়ে ইমাম রইচ উদ্দিন ওরফে নয়ন জানান, বিয়ের বিষয়ে মেম্বার তাহাসেন, মুকলেস এবং জয়নাল ভালো বলতে পারবে। বয়স হয়নি আপনি কালেমা কিভাবে পড়ালেন জানতে চাইলে, তাদের উপর দায় চাপিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০