ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:২৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:২৪:২৬ অপরাহ্ন
রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি
রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার অযৌক্তিক ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং নগর পরিবহন ব্যবস্থার ক্রমবর্ধমান বিশৃঙ্খলার প্রতিবাদে আজ বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সিটি কর্পোরেশনের প্রশাসক দাপ্তরিক কাজে শহরের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন। এছাড়াও স্মারকলিপির অনুলিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপরিচালক মো: নূর আলম সিদ্দিকীর হাতেও তুলে দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন রুটে ইজিবাইক/অটোরিকশা চালকদের একটি অংশ ইচ্ছেমতো ভাড়া আদায় করছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ, চাকরিজীবী এবং নিয়মিত যাত্রীদের ওপর এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। অনেক ক্ষেত্রে ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডা, উত্তেজনা এবং অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হচ্ছে।

প্রতিনিধিরা বলেন, নাগরিকদের জিম্মি করে কোনো ধরনের পরিবহন ব্যবস্থা পরিচালিত হতে পারে না। নগরবাসীর স্বার্থে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে নগরবাসী অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানির শিকার হলেও এ সমস্যার কার্যকর সমাধান দেখা যাচ্ছে না।

এ লক্ষ্যে স্মারকলিপিতে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— যৌক্তিক ভাড়া নির্ধারণ ও বাস্তবায়ন, প্রতিটি অটোরিকশায় ভাড়ার তালিকা প্রদর্শন, অবৈধ ও লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা, আধুনিক ও পরিবেশবান্ধব সিটি বাস সার্ভিস চালু, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের অভিযোগ গ্রহণ ও প্রতিকারের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করা।

স্মারকলিপি প্রদানকারীরা আশা প্রকাশ করেন, রাজশাহী সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিক ও যৌক্তিক এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং রাজশাহীকে একটি নাগরিকবান্ধব ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান, সহ-সভাপতি, বরেন্দ্র ইয়ুথ ফোরাম; মাহফুজ আহমাদ, জেলা সমন্বয়ক, বিডি ক্লিন রাজশাহী; মো. হাসিবুল হাসনাত রিজভি, সমন্বয়ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ–রাজশাহী জেলা; মনিকা মারান্ডী, সাংগঠনিক সম্পাদক, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি; ফাতেমা মোস্তারী, সভাপতি, রোটর‍্যাক্ট ক্লাব অব এপ্রোচ, রাজশাহী; তাহমিদ জাকি, সভাপতি, আমার বাংলা তরুণ সংঘ, রাজশাহী; সুমাইয়া খাতুন, সভাপতি, রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজ; সাবরিনা শারমিন হক, সভাপতি, ইচ্ছে থেকে শুরু সেচ্ছাসেবী সংস্থা।

এছাড়াও রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী