নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের সময় চার মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্র্যাম্যমাণ আদালতে তাদেরকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কানইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম ।
ভ্র্যাম্যমাণ আদালতে চারজনের মধ্যে দুজনকে এক মাসের ও দুজনকে ১০ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নিয়ামতপুর উপজেলার মাদারীপুর গ্রামের মৃত-শুকলাল রবিদাসের ছেলে শ্রী রশিদ রবিদাস (৫৫), শ্রীমন্তপুর (বালুকাপাড়া) গ্রামের মৃত-ক্ষিতিশ রবিদাসের ছেলে শ্রী নিপেন রবিদাস(৫০), একই গ্রামের দশরত রবিদাসের ছেলে শ্রী অরুন রবিদাস(৪০) এবং বগুড়া জেলার শেরপুর থানার মৃত-তুসুর চন্দ্র রবিদাসের ছেলে শ্রী বিমল চন্দ্র রবিদাস(৪০)।
থানা-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় উপজেলার কানইল গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, ভ্রাম্যমাণ আদালতে চারজন মাদকসেবির প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং দুজনকে একমাস ও দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান, পিপিএম বলেন, থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সবুজ সরকার নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: