ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:২২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:২২:১৮ অপরাহ্ন
নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান
নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের সময় চার মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্র্যাম্যমাণ আদালতে তাদেরকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কানইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম । 

ভ্র্যাম্যমাণ আদালতে চারজনের মধ্যে দুজনকে এক মাসের ও দুজনকে ১০ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিয়ামতপুর উপজেলার মাদারীপুর গ্রামের মৃত-শুকলাল রবিদাসের ছেলে শ্রী রশিদ রবিদাস (৫৫), শ্রীমন্তপুর (বালুকাপাড়া) গ্রামের মৃত-ক্ষিতিশ রবিদাসের ছেলে শ্রী নিপেন রবিদাস(৫০), একই গ্রামের দশরত রবিদাসের ছেলে  শ্রী অরুন রবিদাস(৪০) এবং বগুড়া জেলার শেরপুর থানার মৃত-তুসুর চন্দ্র রবিদাসের ছেলে শ্রী বিমল চন্দ্র রবিদাস(৪০)। 

থানা-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় উপজেলার কানইল গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, ভ্রাম্যমাণ আদালতে চারজন মাদকসেবির প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং দুজনকে একমাস ও দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান, পিপিএম বলেন, থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার