ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:১৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:১৭:১০ অপরাহ্ন
হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন রোগের জটিলতা ও মৃত্যুহার কমাতে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষে সোমবার (২২ জুন) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক উপাদান। সকল শিশুকে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা গেলে হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। দীর্ঘ বিরতির পর এবার এই ক্যাম্পেইনের গুরুত্ব আরও বেড়েছে বলেও জানানো হয়।

সভায় জানানো হয়, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৬ মাসের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) ওপর গুরুত্ব দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের অন্যান্য জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২৮ জুন রাজশাহী বিভাগে মোট ২৭ লাখ ৩ হাজার ১২৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ লাখ ৮ হাজার ২০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ লাখ ৯৪ হাজার ৯২১ জন শিশু রয়েছে।

এবার রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন এবং রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বিভাগে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বগুড়া জেলায়, যেখানে ৫ লাখ ৭ হাজার শিশুকে এ ক্যাপসুল দেওয়া হবে। সর্বনিম্ন লক্ষ্যমাত্রা রয়েছে জয়পুরহাট জেলায়, সেখানে ১ লাখ ৩৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।

সভায় অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার