ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার নেকমরদ চৌরাস্তা - মাজার মসজিদ রাস্তাটি যেন এক ‘মৃত্যুফাঁদ’, চরম ভোগান্তিতে হাজারো মানুষ নগরীর ৬ থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার ৯ প্যারাগ্লাইডারের পর বিমান বানিয়ে তাক লাগালেন সেই মারুফ

নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৮:৫৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৮:৫৮:৫৬ অপরাহ্ন
নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮
রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।

শনিবার রাতভর নগরীর চন্দ্রিমা, এয়ারপোর্ট, কর্ণহার, পবা থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল, ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০ টাকা, একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: সোহাগ ইসলাম (৩০), সে নগরীর পবা থানার সারাংপুর গ্রামের বাসিন্দা, তামিম আলী (২২), সে কাটাখালী থানার হাজরাপুকুর গ্রামের বাসিন্দা, রানা আলী (৫৫), সে চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী কড়াইতলা এলাকার বাসিন্দা, সুফি রুবায়েত (২৬), সে এয়ারপোর্ট থানার দৌলতপুর এলাকার বাসিন্দা, মাহাবুর ইসলাম (২৩), সে কর্ণহার থানার বিলধরমপুর গ্রামের বাসিন্দা, টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), সে রাজপাড়া থানার হড়গ্রাম বাজার এলাকার বাসিন্দা, সাইফুল ইসলাম (৩৬) ও মিরা খাতুন (৩০), তারা উভয়েই পবা থানার পশ্চিম পুঠিয়াপাড়া এলাকার বাসিন্দা।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, অভিযান চলাকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় সাইফুল ইসলামের সহযোগী রোজিনা খাতুন ওরফে রুবি ওরফে রুজি (৪০) পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়াও গ্রেফতার আশরাফুলের বিরুদ্ধে কর্ণহার থানায় দুটি ও তানোর থানায় দুটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী