ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

‘ছোঁয়ার অধিকার কে দিল’? জ্যাকলিনের হাত ধরে ছবি তুলতে বাধা! তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রীর দেহরক্ষী

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৮:৫১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৮:৫১:১৬ অপরাহ্ন
‘ছোঁয়ার অধিকার কে দিল’? জ্যাকলিনের হাত ধরে ছবি তুলতে বাধা! তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রীর দেহরক্ষী ‘ছোঁয়ার অধিকার কে দিল’? জ্যাকলিনের হাত ধরে ছবি তুলতে বাধা! তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রীর দেহরক্ষী
অনুরাগীদের ভিড়ে তারকাদের প্রায়ই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রেই এমন অবস্থা থেকে তাঁদের রক্ষা করেন নিরাপত্তাকর্মীরা। তবে শনিবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের দেহরক্ষীর কীর্তি দেখে সমাজমাধ্যমে সমালোচনার ঝড়। ইতিমধ্যেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা এখন আলোচনার কেন্দ্রে। কটাক্ষের মুখে দায়িত্বে থাকা ‘অতি সাবধানী’ নিরাপত্তাকর্মী। ঠিক কী ঘটে ওই অনুষ্ঠানে?

ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে জ্যাকলিন। সামনে অনুরাগীদের ভিড়। প্রিয় অভিনেত্রীর সঙ্গে সকলেই ছবি তুলতে চাইছেন। অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী নায়িকাও। কিন্তু, সেই সময়ে তাঁর দেহরক্ষী হঠাৎ অভিনেত্রীর হাত ধরে তাঁকে সেখান থেকে বলপূর্বক সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেহরক্ষীর এমন আচরণে বিরক্ত নেটপাড়া। যদিও তাঁর শত প্রচেষ্টা সত্ত্বেও জ্যাকলিন অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন এবং হাসিমুখে পোজ়ও দেন।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটাগরিকদের একাংশ দেহরক্ষীর আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এক জন মন্তব্য করেন, “খুবই খারাপ আচরণ। জ্যাকলিনকে কোনও সম্মানই করছেন না দেহরক্ষী। এমন মানুষকে অনেকেই পছন্দ করেন না।” অপর এক জন লেখেন, “সুরক্ষা দেবেন ঠিকই। কিন্তু জ্যাকলিনকে ছোঁয়ার অধিকার ওঁকে কে দিল? স্পর্শ না করে একটু তফাতে দাঁড়িয়েও নিরাপত্তা দেওয়া যায়।”

আবার সকলেই যে দেহরক্ষীর বিরুদ্ধে গিয়েছেন, তা নয়। এক জন ওই রক্ষীর পক্ষ নিয়ে লেখেন, “অনেক তারকাই চান না কেউ তাঁদের স্পর্শ করুক। তাই দেহরক্ষী তাঁকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আগে থেকেই হয়তো এমন নির্দেশ দেওয়া হয়েছিল ওঁকে, না হলে কেউ এ ভাবে স্পর্শ করতেন না।” তারকাদের দেহরক্ষীরা প্রায়ই নানা কারণে সমাজমাধ্যমে আলোচনায় উঠে আসেন। রবিবারও তার ব্যতিক্রম ঘটেনি।

জ্যাকলিনকে শীঘ্রই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা যাবে। ২৬ জুন মুক্তি পাওয়ার কথা ছবিটি। একাধিক তারকাকে দেখা যাবে এই ছবিতে। অহমেদ খান পরিচালিত এই ছবিতে প্রায় ৩৪ জন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। তা ছাড়া জ্যাকলিনকে একটি ভূতের ছবিতেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক